Current date Sep 6, 2026
লাইফস্টাইল

৪ হাজার বছরের পুরনো মমির রহস্য উদঘাটন!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : মিসরীয় সমাধি মন্দিরে লুটপাটের সময় প্রায় চার হাজার বছরের পুরনো একটি মমির মাথা থেকে ধড় বিচ্ছিন্ন করে ফেলে লুটেরারা। এরপর এটি কার মাথা তা নিয়ে বিভ্রান্তি কাটছিল না। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই সেই রহস্যের সমাধান করেছে। খবর সিএনএন।

অতীতে ডিএনএ প্রযুক্তি এতটা উন্নত ছিল না। এমনকি হাজার বছরের পুরনো মমি থেকে ডিএনএ নির্ণয়ের সুবিধাও সেভাবে ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে সে প্রযুক্তির উন্নতি হয়েছে। এতে মমির ডিএনএও বিজ্ঞানীরা নিখুঁতভাবে বিশ্লেষণ করতে সক্ষম হয়েছেন।

এফবিআইয়ের ফরেনসিক বিশেষজ্ঞরা চার হাজার বছরের পুরনো মমিটির ডিএনএ নির্ণয় করতে সক্ষম হয়। ফলে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয় মমিটির। ১৯১৫ সালে এ সমাধিমন্দিরটিতে অনুসন্ধান করা হয়। সে সময়েই দেখা যায় অতীতে কোনো সময় এ স্থানে লুটপাট করা হয়েছে। আর লুটেরারা মমির মাথা থেকে দেহ বিচ্ছিন্ন করে ফেলেছে।

প্রত্নতত্ত্ববিদরা এ মমির মাথার ব্যাপারে কোনোভাবেই নিশ্চিত হতে পারছিলেন না। কারণ এ সমাধিমন্দিরটি যে ব্যক্তির তিনি একজন গভর্নর ও তার স্ত্রীর। তার নাম ডিজেহুতিয়েনখট। তবে এ বিচ্ছিন্ন মাথাটি সে ব্যক্তির নাকি তার স্ত্রীর তা বোঝা অসম্ভব হয়ে পড়েছিল।
এফবিআই বিশেষজ্ঞরা মমির দাঁত থেকে শেষ পর্যন্ত ডিএনএ নির্ণয় করতে সক্ষম হন। তারা জানান, এটা পুরুষের মমি। অর্থাৎ সেই গভর্নরেরই মাথা- তার স্ত্রীর নয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের বোস্টনের একটি জাদুঘরে সে সমাধিমন্দিরটির সব সামগ্রী নিয়ে যাওয়া হয়। সেখানে এতদিন রাখার পর এবার মার্কিন গোয়েন্দা সংস্থার বিশেষজ্ঞরা মস্তিষ্কটির পরিচয় উদঘাটনে সচেষ্ট হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...