Current date Oct 28, 2026
Lead Newsবাংলাদেশ

৫০০ গ্রাম মাংসে ১০০ গ্রাম কম, মাইকিং করে যুবকের প্রতিবাদ

URL copied
Share URL copied

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইক্যং ঐতিহ্যবাহী বাজারে ৫০০ গ্রাম মাংসে ওজনে ১০০ গ্রাম কম দেয়ায় মাইকিং করে প্রতিবাদ জানিয়েছেন এক যুবক। তার এ প্রতিবাদের ভিডিও এলাকায় ভাইরাল হয়েছে।

আজ বুধবার বিকেলে বাজার চত্বরে মোহাম্মদ তাহের (২৬) নামে ওই ভুক্তভোগী যুবক প্রকাশ্যে মাইকিং করে এই প্রতিবাদ করেন। পেশায় লন্ড্রি ব্যবসায়ী তাহের হোয়াইক্যং উত্তরপাড়া জাবেদ আলী মিস্ত্রির ছেলে।

জানা গেছে, পবিত্র শবে কদর উপলক্ষে অন্যান্যদের মতো ওই যুবক তার মায়ের জন্য ৫০০ গ্রাম গরুর মাংস কেনেন। তিনি গরুর মাংস হাতে নিয়ে হালকা হওয়ায় তার সন্দেহ জাগে। তিনি পাশের একটি দোকানে মাংসগুলো ওজন করলে ৯৮ গ্রাম কম পাওয়া যায়। যুবকটি তাৎক্ষণিক বিক্রেতাদের নিকট প্রতিবাদ করলে তারা উল্টো ছুরি দিয়ে হামলার চেষ্টা চালায়।

তিনি অসহায় হয়ে হোয়াইক্যং বাজার কমিটির সভাপতি ও সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দের কাছে নালিশ করলেও কোন সুরাহা পাননি। তিনি বাধ্য হয়ে উপজেলা প্রশাসন ও মিডিয়াকর্মীদের উদ্দেশ্যে মাইকিং করে এ প্রতিবাদ জানান। এ সময় শত লোক তার বক্তব্যে ও সাহসিকতায় বাহ্বা দিয়ে সাধুবাদ জানায়।

প্রতিবাদকারী মো. তাহের জানান, শবে কদর উপলক্ষে মায়ের জন্য আধা কেজি গরুর মাংস কিনি। এতে প্রায় ১০০ গ্রাম কম দেয়। বিষয়টি বিক্রেতাদের জানানো হলে উল্টো আমাকে হামলা করতে আসে। পরে বাজার কমিটি নেতৃবৃন্দের কাছে নালিশ করি। তাতেও কোনও বিচার পাইনি। এমনকি হোয়াইক্যং ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীকেও মোবাইলে জানালে কোনও সুফল পাইনি। তাই প্রশাসন ও সাংবাদিকদের উদ্দেশ্যে প্রকাশ্যে মাইকিং করে প্রতিবাদ জানিয়েছি। এ প্রতিবাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলেছে।

এ ব্যাপারে হোয়াইক্যং বাজার সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিজান মোর্শেদ মালেক জানান, বিষয়টি সত্যিই দুঃখজনক। এ ব্যাপারে ঈদের পর পরই পদক্ষেপ নেয়া হবে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...