Current date Sep 16, 2026
বাংলাদেশ

৫ কোটি টাকার গাড়ি রাস্তায় ফেলে গেলেন ‘সচেতন’ মালিক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে প্রায় ৫ কোটি টাকা মূল্যের একটি ল্যান্ড ক্রুজার গাড়ি রাস্তায় ফেলে গেছেন মালিক। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা বৃহস্পতিবার (৫ জুলাই) গুলশান-১-এর ১১২ নম্বর সড়ক থেকে পরিত্যক্ত গাড়িটি উদ্ধার করেন। এ সময় গাড়িটিতে একটি চিরকুট পাওয়া গেছে।

চিরকুটে লেখা রয়েছে, ‘আমি স্বেচ্ছায় গাড়িটি রাস্তায় রেখে গেলাম। কিন্তু আমি গাড়িটির আমদানিকারক নই। আমদানিকারককে আইনের আওতায় নেওয়ার জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে বিনীত অনুরোধ রইল। আমি দেশের আইনের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কার্যক্রমকে সাধুবাদ জানাই এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।’

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা জানান, গাড়িটির টয়োটা ল্যান্ড ক্রুজার ভি ৮, সিসি-৪৬০৮, মডেল-২০১৩। তবে কোনও নাম্বার প্লেট নেই।

অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম জানান, এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে কাস্টমস আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...