Current date Sep 7, 2026
বিশ্ব

৬০০ কেজি ভেড়ার কলিজা!

URL copied
Share URL copied

বিশাল এক পাত্রে ৬০০ কেজি ভেড়ার কলিজা রান্না করা হয়েছে তুরস্কে। যে পাত্রে কলিজা রান্না করা হয়েছে সেটা পৃথিবীর সবচেয়ে বড় পাত্র। গিনেজ বুকে নাম লেখাতে গতকাল শনিবার এ কাণ্ডটি ঘটিয়ে সংশ্লিষ্টরা।

ইন্টারন্যাশনাল লিভার ফুডস অ্যান্ড ব্যান্ডস ফেস্টিভ্যালকে উদ্দেশ্য করে এ রান্নার আয়োজন করা হয়।

গতকাল শনিবার তুরস্কের এদ্রিনে এ আয়োজনে উপস্থিত ছিলেন মেয়র রিসেন গুরকান। গিনেজ কর্তৃপক্ষও রান্নার আয়োজন ও পাত্রটি প্রত্যক্ষ করেছে। দুই টন ওজনের পাত্রটি লম্বায় ২৭৫ ইঞ্চি ও গভীরতায় ৩১ ইঞ্চি।

গুরকান জানিয়েছেন, বিশ্ব রেকর্ড হয়েছে- এমনটা নিশ্চিত হওয়ার পর পাত্রটি পর্যটকদের দেখার জন্য রেখে দেওয়া হবে।

দেশটির এদ্রিনে ভেড়ার কলিজার এই রান্নার বিশেষ ঐতিহ্য রয়েছে। ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় এ রান্না সংযুক্ত করার জন্য গতবছর স্থানীয় কর্তৃপক্ষ আবেদন জানিয়েছিল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...