Current date Sep 7, 2026
বিনোদন

৭০ লাখ টাকা পারিশ্রমিক নিবেন শাকিব খান

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান পারিশ্রমিকের দিক থেকে দেশীয় ছবির ইতিহাসে রীতিমতো রেকর্ড গড়তে যাচ্ছেন। জানা গেছে, জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত একটি ছবিতে অভিনয়ের জন্য ৭০ লাখ টাকা পারিশ্রমিক চেয়েছেন এই অভিনেতা।

সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়ার রেকর্ড ইতিমধ্যে গড়েও ফেলেছেন শাকিব খান। কিছুদিন আগে ৫০ লাখ টাকা পারিশ্রমিকে একটি ছবিতে অভিনয় করেছেন। এবার সেই পারিশ্রমিক বেড়ে গিয়ে ৭০ লাখে পৌঁছেছে। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রযোজক আলোচনাসাপেক্ষে ৬০ লাখ টাকা দিতে রাজিও হয়েছেন।

ছবির নাম এখনও ঠিক হয়নি। ছবিটি পরিচালনার জন্য কলকাতার পরিচালক রাজ চক্রবর্তীকে দায়িত্ব দেয়া হচ্ছে। ছবিতে শাকিবের বিপরীতে নতুন একজন নায়িকা অভিনয় করবেন বলে প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে।

এদিকে শাকিবের প্রযোজনা সংস্থাও অবশ্য নতুন ছবির পারিশ্রমিক বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। তারা অবশ্য জানিয়েছে, শাকিব খান এ ছবিতে অভিনয় করবেন, এটা চূড়ান্ত। আগামী জুলাই মাস থেকে ছবির শুটিং শুরু হবে। এ মুহূর্তে শাকিব খান স্কটল্যান্ডে ‘ভাইজান এল রে’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...