Current date Sep 6, 2026
বিজ্ঞান

৭৫ হাজার টাকার ফোনে যা থাকবে

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক :

ডিশ অ্যানটেনা

মন্ত্রী-আমলারা কাজ করেই সময় পান না, টিভি দেখবেন কখন? তাই এই ফোনে টিভি দেখার জন্য থাকবে ন্যানো ডিশ অ্যানটেনা।

টকিং টম ভিআইপি ভার্সন

এই স্পেশাল টকিং টম অ্যাপ চালু করলেই টম বিড়াল স্ক্রিনে এসে শেখাবে কোন ইস্যুতে, কীভাবে, কোন অ্যাঙ্গেলে কথা বলতে হয়।

স্পেশাল স্ট্রিট ভিউ

মন্ত্রী-আমলাদের সময়ের দাম অনেক। তাই রাস্তায় নামলে এই অ্যাপটি রং সাইড চিনতে সাহায্য করবে, যাতে সহজে চলাচল করা যায়।

এসি

মন্ত্রী-আমলারা এসির বাতাস খেতে অভ্যস্ত। মাঝেমধ্যে তাঁদের যত্রতত্র যেতে হয়। তাই এই ফোন মুখের সামনে ধরলে বের হবে এসির হাওয়া।

প্রেশার ডিটেক্টর

ব্লাড প্রেশার কিংবা সুগার বেড়ে গেলে ফোন ভাঁজ করে হাতে দিলে প্রেশার এবং সুগার লেভেল জানা যাবে।

কফি মেকার

সময়ে-অসময়ে চা-কফি খেতে ইচ্ছে করলে ফোনটা কাপের মতো করে মুখে ধরলেই ধোঁয়া ওঠা কফি বের হবে।

ডিএসএলআর ক্যামেরা মন্ত্রী-আমলাদের জন্য কম মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যথেষ্ট নয়। সেলফি তোলার এই ফোনে থাকবে ডিএসএলআর ক্যামেরা।

ফাইল ডিটেক্টর

মন্ত্রী-আমলাদের অনেক কাজ। তাই প্রয়োজনীয় ফাইল কোথায় রাখেন, তা ভুলে যান। ফাইল ডিটেক্টর টেবিলের চিপাচাপা থেকে ফাইল খুঁজে দেবে।

স্পেশাল অ্যালার্ম

পাঁচ বছর পর পর মন্ত্রী-উপমন্ত্রীরা যেন নিজ এলাকায় যাওয়ার ব্যাপারটা ভুলে না যান, সে জন্য এই ফোনে থাকবে স্পেশাল অ্যালার্ম।

ওজন মাপার যন্ত্র

কাজে ব্যস্ত থাকায় ওজন মাপতে পারেন না তাঁরা। নতুন ফোনে থাকবে ওজন মাপার সুব্যবস্থা। ফোনের ওপর দাঁড়ালেই ডিসপ্লেতে ওজন দেখা যাবে।

অজুহাত ফাইন্ডার

দুষ্টু সাংবাদিকেরা কোনো ইস্যুতে প্রশ্ন করে বিপাকে ফেললে অজুহাত ফাইন্ডার অ্যাপ করে দেবে মুশকিল আসান।

বিছানা

কাজের ক্লান্তিতে শুয়ে একটু গড়াগড়ি দিতে চাইলে ফোনটাকে রাবারের মতো টেনে বিছানা বানানো যাবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...