Current date Jul 11, 2026
বাংলাদেশ

‘৭ দিনের ভিতরে জীবন যাইব’

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : ‘বড় বেশি বড়াবাড়ি করতাছ ফারুক, তর ৭ দিনের ভিতরে জীবন যাইব’। এমন ভাঙা ভাঙা শব্দ ও অগোছালো বাক্যে অপরিপক্ক হাতে লেখা একটি উড়ো চিঠিতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের এক ইউপি সদস্যকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ওই ইউপি সদস্য বাদী হয়ে মঙ্গলবার রাতে কালীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (নং ৭৪৩) করেছেন। ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক মো. শাহিনুর ইসলাম।

হুমকিপ্রাপ্ত ইউপি সদস্য উপজেলার জামালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো. ফারুক শেখ। তিনি ওই ইউনিয়নের ছৈলাদী গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।

ইউপি সদস্য মো. ফারুক শেখ জানান, মঙ্গলবার দুপুরের দিকে বাড়ির জানালার পাশে হাতে লেখা ৪টি চিরকুট কে বা কারা ফেলে গেছে। চিরকুটে ৭ দিনের মধ্যে প্রাণনাশ করবে বলে হুমকি দেওয়া হয়।

ইউপি সদস্য আরো জানান, তিনি বর্তমান সরকার দলীয় একজন সক্রীয় রাজনৈতিক কর্মী। এছাড়া ইউপি সদস্য হওয়ায় এলাকায় মাদক ও জুয়ার বিরুদ্ধে অবস্থান নেন তিনি। রাজনৈতিক প্রতিপক্ষ বা মাদক, জুয়ার সঙ্গে সংশ্লিষ্ট কেউ এ কাজ করতে পারে বলে তার ধারণা। তবে একজন জনপ্রতিনিধি হিসেবে নিজের নিরাপত্তার স্বার্থে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলে জানান।

জামালপুর ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ফারুক মাস্টার জানান, মেম্বার সাহেব তাকে বিষয়টি জানিয়েছেন। আমরা তাকে থানায় সাধারণ ডায়েরি করতে পরামর্শ দিয়েছি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....