Current date Sep 6, 2026
Lead Newsস্বাস্থ্য

৯৬ দিন পর করোনায় মৃত্যুশূন্য বাংলাদেশ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

৯৬ দিন পর করোনায় মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ। এর আগে করোনায় মৃত্যুশূন্য দিন ছিল গত বছরের ৯ ডিসেম্বর। করোনায় দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৯ হাজার ১১২ জনের।

তবে ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২১৭ জন। শনাক্তের হার ১ দশমিক ৫৪ শতাংশ।

মঙ্গলবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০২০ সালের ১৮ মার্চ দেশে করোনায় প্রথম প্রাণহানির পর কয়েকদিন দেশ মৃত্যুহীন ছিল। কিন্তু ওই বছরের ৪ এপ্রিল দুজনের মৃত্যুর মধ্য দিয়ে যে শোকের মিছিল শুরু হয়, তা আর থামেনি। শেষ পর্যন্ত এক বছর সাত মাস ১৬ দিন পর ২০২১ সালের ২০ নভেম্বর মৃত্যুহীন দিন দেখে বাংলাদেশ।

এরপর করোনার প্রকোপ কমে যায় দেশে। কিন্তু আবারও নেমে আসে করোনার ভয়াল থাবা। বাড়তে থাকে মৃত্যু ও শনাক্ত। প্রতিদিন করোনায় প্রাণহানি ঘটে করোনায়। এরপর আবার গত ৯ ডিসেম্বর করোনায় কারো মৃত্যু হয়নি। তবে মৃত্যুশূন্য দিনের সংখ্যা বাড়ে না।

আবার বাড়তে থাকে মৃত্যুর মিছিল। করোনার নতুন ধরন ওমিক্রন আঘাত হানে বিশ্বে। বাংলাদেশেও নতুন ধরনের ব্যাপক প্রভাব পড়ে। বাড়তে থাকে দৈনিক মৃত্যু ও শনাক্ত। এরপর দীর্ঘ ৯৬ দিস পর আবার মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় ৮৭৮টি পরীক্ষাগারে ১৪ হাজার ৭৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪ হাজার ৪৯ জনের নমুনা। করোনার শুরু থেকে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার ৪৫৩ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৫৪ শতাংশ। মোট শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন এক হাজার ৬০০ জন। এ নিয়ে করোনা থেকে সেরে ওঠা মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬৪ হাজার ৪০৮ জনে।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম একজনের করোনা শনাক্ত হয়। আর দেশে করোনায় প্রথম প্রাণহানি ঘটে ওই বছরের ১৮ মার্চ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...