Current date Sep 7, 2026
রাজনীতি

URL copied
Share URL copied

গাজীপুর নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য দিচ্ছে বিএনপি: কাদের

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সদ্য শেষ হওয়া গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি জাতির সামনে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করছে।
বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের রায়কে মেনে না নিয়ে উল্টো মিথ্যা ও বানোয়াট তথ্য জাতির সামনে উপস্থাপন করছে। আজ শুনলাম- তারা আদালতকে বলেছেন গণশুনানির জন্য। বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মরিয়া হয়ে মাঠে নেমেছে।

তিনি আরও বলেন, গাজীপুর নির্বাচনে প্রচারণা থেকে শুরু করে ভোটগ্রহণ পর্যন্ত কোনও সংঘাতের ঘটনা ঘটেনি। সকল প্রার্থীর মধ্যে একটি সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন সেখানকার মানুষ।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (২৬ জুন) জিসিসি নির্বাচনে ৪ লাখ ১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. জাহাঙ্গীর আলম। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপি প্রার্থী হাসান উদ্দিন সরকার। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৬১১ ভোট।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...