Current date Sep 7, 2026
অর্থনীতি

ডিএসইর এমডির পদত্যাগ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন কাজী ছানাউল হক। বুধবার ডিএসইর পর্ষদ সভায় তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে। আগামী ৮ জানুয়ারি থেকে তার পদত্যাগ কার্যকর হবে। ডিএসইর সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ৮ অক্টোবর কাজী ছানাউল হক পদত্যাগপত্র জমা দেন। এরপর ডিএসইর পর্ষদের একটি অংশের পক্ষ থেকে তাকে পদত্যাগপত্র তুলে নেয়ার জন্য অনুরোধ করেন। তবে ছানাউল হক পদত্যাগের বিষয়ে অনড় থাকেন।

এ বিষয়ে ডিএসইর একজন পরিচালক বলেন, কিছুদিন আগে উনি (কাজী ছানাউল হক) দুর্ঘটনায় পড়ে পায়ে আঘাত পান। এরপর তিনি পদত্যাগ করার সিন্ধান্ত নেন। আমরা তাকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করি। তবে তিনি জানান, তার ৩ মেয়ে ও পরিবার চাপ নিয়ে কাজ না করার পরামর্শ দেন। যেহেতু তার পরিবার চাচ্ছেন তিনি ডিএসইর এমডির পদ ছেড়ে দিক, এ কারণে আজ আমরা তার পদত্যাগপত্র গ্রহণ করেছি।

তিনি আরও জানান, এখন নিয়ম অনুযায়ী আমরা নতুন এমডি খুঁজব। ৮ জানুয়ারির আগে নতুন এমডি পেলে তিনি দায়িত্ব বুঝে নেবেন। আর ৮ জানুয়ারির মধ্যে নতুন এমডি না পাওয়া গেলে ওই দিন (৮ জানুয়ারি) নিয়ম মেনে উনি (কাজী ছানাউল) বিদায় নেবেন।

চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ৩ বছরের জন্য ডিএসইর এমডি পদে যোগদান করেন কাজী ছানাউল। তার নিয়োগ নিয়ে দ্বিধাবিভক্তি ছিল ডিএসইর পর্ষদ সদস্যদের মধ্যে। শেয়ারধারী পরিচালকদের একটি অংশ তার নিয়োগের বিরোধিতা করেন। তবে ডিএসইর চেয়ারম্যানসহ স্বতন্ত্র পরিচালকদের বেশির ভাগ ছানাউল হকের পক্ষে অবস্থান নেন। দুই পক্ষই পক্ষে-বিপক্ষে পর্ষদ সভায় মতামত তুলে ধরে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...