Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

URL copied
Share URL copied

মেহের মামুন (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে পাননু তালুকদার (৪০) নামে একজন মারাগেছে। সোমবার ভোর ৪ টার দিকে উপজেলার ভাবড়াশুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান উপজেলার রসুলপুর গ্রামে হাননু চৌধুরীর বাড়ীতে আদমপুর গ্রামের সিদ্দিক তালুকদারের ছেলে পাননু তালুকদার চুরি করে পালানোর চেষ্টা করেন। এমন খবরে এলাকাবাসী জড়ো হয়ে চোর সন্দেহে চোরকে ধাওয়া করে, তাকে ধরতে এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিলে পাননু তালুকদার এলাকাবাসীর হাতে ধরা পড়ে। এলাকাবাসী গণপিটুনি দেওয়ার পরে মুকসুদপুর থানা পুলিশকে খবর দেয়। এসময় তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ইনেসপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান জানান, এলাকাবাসী রসুলপুর গ্রামের চৌধুরী বাড়ীর সামনে সন্দেহভাজন চোরকে ধরে গণপিটুনি দেন। পরে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় যার বাড়ীতে চুরি করতে গিয়েছিল সেই বাড়ীর মালিক আল আমিন (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে চোর সন্দেহে নিহত পাননু তালুকদারের ছোট ভাই আলী তালুকদার বাদী হয়ে চিহ্নিত ১০ জনসহ আরও অজ্ঞাত নামা ১৫ জনের নাম উল্লেখ করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মুকসুদপুর থানার এসআই শাহজান আলী মামলাটির তদন্ত করছেন।

 

 

 

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...