Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

জার্মানিতে প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মানির মিউনিখে পৌঁছেছেন। ৫৩তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে ৩ দিনের রাষ্ট্রীয় সফরে তিনি বৃহস্পতিবার ঢাকা ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী ইত্তেহাদ এয়ারলাইন্সের (ইওয়াই ২৫৩) বিমানটি শুক্রবার সকাল ৬টায় মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এসময় জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ শেখ হাসিনাকে স্বাগত জানান। জার্মানি যাবার পথে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে প্রধানমন্ত্রী এক ঘণ্টা যাত্রাবিরতি নেন।

বিমানবন্দরে সংবর্ধনা জানানোর পর সেখান থেকে প্রধানমন্ত্রীকে সুশোভিত মোটর শোভাযাত্রা সহযোগে মিউনিখের ম্যারিয়ট হোটেলে নিয়ে যাওয়া হয়। জার্মানি সফরকালে শেখ হাসিনা সেখানেই অবস্থান করবেন।
শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন। সন্ধ্যায় সেখানে আগত অতিথিদের সম্মানে শহরের মেয়র আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে থাকবেন। বর্তমান বিশ্বের নিরাপত্তা নিয়ে আলোচনায় ‘বেস্ট থিঙ্ক ট্যাঙ্ক কনফারেন্স’ হিসেবে বিবেচিত এ সম্মেলনে ২০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান যোগ দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ ফেব্রুয়ারি মিউনিখে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন এবং একইদিনে সম্মেলনের প্যানেল আলোচনায় ‘জলবায়ু নিরাপত্তা : ‘গুড কপ, ব্যাড কপ’ বিষয়ক পর্যালোচনা সভায়ও যোগ দেবেন। ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায়ই তিনি ঢাকার উদ্দেশে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...