Current date Sep 6, 2026
Lead Newsআইন-আদালতরাজনীতি

হত্যা মামলায় খালেদার জামিন নামঞ্জুর

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা মেরে ৮ জনকে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১০ এপ্রিল) কুমিল্লা ৫ নং আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুসতাইন বিল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু জামিন নামঞ্জুরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন আদালত। এর মধ্যে গত ১২ মার্চ বাসে পেট্রোল বোমা হামলা মামলায় বিএনপি চেয়ারপারসনকে গ্রেফতার দেখিয়ে ২৮ মার্চ তাকে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট বা হাজিরা পরোয়ানা জারি করা হয়।

তবে সেদিন খালেদা জিয়াকে আদালতে হাজির না করায় ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষকে কারণ দর্শাতে বলেন কুমিল্লা ৫ নং আমলি আদালতের বিচারক কাজী আরাফাত। পরে ওইদিন খালেদা জিয়ার হাজিরা পরোয়ানা প্রত্যাহার ও জামিন আবেদনের ওপর শুনানি হয়নি। এরপর ৮ এপ্রিল এই দুই আবেদনের ওপর শুনানির তারিখ নির্ধারণ করেন বিচারক।

২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে দুর্বৃত্তরা। এতে আট যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপ পরিদর্শক (এসআই) নুরুজ্জামান বাদী হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

৭৭ জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন। আদালতে ২১ জন উপস্থিত থাকায় খালেদা জিয়াসহ অনুপস্থিত অপর ৪৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তামিলের নির্দেশ দেন। মামলার পরবর্তী তারিখ ২৪ এপ্রিল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...