Current date Sep 6, 2026
আইন-আদালতবাংলাদেশ

সরি বললেন ডিআইজি মিজান

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : ফোনে নারী সাংবাদিককে হুমকির ব্যাপারে ক্ষমা চাইলেন আলোচিত পুলিশের ডিআইজি মিজানুর রহমান।

বৃহস্পতিবার দুদকের টানা সাতঘণ্টা জিজ্ঞাসাবাদের পর কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন।

ডিআইজি মিজান বলেন, ‘একজন ভদ্র মহিলার সাথে কনভারসেশন হয়েছে। তার জন্য ‘আই অ্যাম সরি’। আমি দুঃখ প্রকাশ করছি।’

এর আগে সকাল সাড়ে নয়টা থেকে দুদক কার্যালয়ে ডিআইজি মিজানকে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়ে তা বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা ফরিদ আহমেদ পাটোয়ারী তাকে জিজ্ঞাসাবাদ করেন।

ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৫ এপ্রিল তাকে তলব করা হয়।তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে অনুসন্ধান করবে দুদক। এই অনুসন্ধানের অংশ হিসেবে তাকে তলব করা হয়।

ডিআইজি মিজান বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি পুলিশের উচ্চ পদে থেকে তদবির, নিয়োগ, বদলিসহ নানা অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত। চাকরি জীবনে তিনি ক্ষমতার অপব্যবহার করে নানা উপায়ে শত কোটি টাকার মালিক হয়েছেন। এছাড়া তার নামে-বেনামে বিলাসবহুল বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ও জমি রয়েছে। একাধিক ব্যাংক হিসাবে রয়েছে বিপুল অর্থ ও ফিক্সড ডিপোজিট। এমনকি দেশের বাইরে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এছাড়া তার বিরুদ্ধে আরও অভিযোগগুলোর মধ্যে রয়েছে তিনি একটি বেসরকারি টেলিভিশনের জনৈক সংবাদ পাঠিকাকে হত্যার হুমকি দিয়েছেন। এছাড়া এক নারী ব্যাংক কর্মকর্তাকে জোর করে তুলে নিয়ে বিয়ে এবং নির্যাতনের করেছেন বলেও অভিযোগ আছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...