Current date Oct 23, 2026
Lead Newsআইন-আদালতবাংলাদেশ

‘তনু হত্যার ঘটনার উচ্চপর্যায়ে তদন্ত চলছে, শিগগিরই আলোর মুখ দেখবে’

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : কুমিল্লায় কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের ঘটনার উচ্চ পর্যায়ে তদন্ত চলছে, শীঘ্রই তদন্তের রিপোর্ট আলোর মুখ দেখবে। জানালো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার বিকেলে সাভারের আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে ২১তম ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্টুডেন্টস কোয়ালিটি কন্ট্রোল সার্কেল ২০১৮ এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, টেকসই উন্নয়নে মানসম্মত ও গুণগত শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি বলেন, টেকসই উন্নয়ন ও বৈশ্বিক শান্তির জন্য গুণগত শিক্ষার প্রয়োজন রয়েছে। তাতে কোনো সন্দেহ নেই। এর পাশাপাশি বিশ্বজুড়ে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কনভেনশনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মাঝে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট সম্পর্কে সচেতনতা বাড়ানো ও শিক্ষাপ্রতিষ্ঠানে গুণগত মানোন্নয়ন এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সর্বশেষ উন্নয়ন সম্পর্কে অবহিত করা। আমরা শান্তিপূর্ণ ও সুশিক্ষা গড়ে তুলতে চাই। তা না পারলে আগামী দিনে দেশের উন্নয়ন হবে না। সে কারণে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করে তৈরি করতে হবে। এর কোনো বিকল্প নেই। আগামী দিনে আমরা সুন্দর ও নিরাপদ বিশ্ব দেখতে চাই।

২০১৬ সালের ২০ মার্চ রাতে তনুর মরদেহ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরের কালভার্টের ২০ থেকে ৩০ গজ পশ্চিমে ঝোপ থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ২১ মার্চ তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। সেই মামলার তদন্ত এখনো চলছে।

৪ দিনব্যাপী ২১তম ইন্টারন্যাশনাল কনভেনশন অন স্টুডেন্টস কোয়ালিটি কন্ট্রোল সার্কেল ২০১৮তে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার শিক্ষার্থী ও প্রতিনিধি অংশগ্রহণ করেন।
আরও পড়ুন :

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...