Current date Sep 6, 2026
আইন-আদালতবাংলাদেশ

এস কে সিনহার হিসাবে ‘অস্বাভাবিক’ লেনদেন : দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ রোববার সকাল সাড়ে নয়টা থেকে ওই দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

দুই ব্যবসায়ী হলেন মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন সাহা। তাঁদের বিরুদ্ধে অভিযোগ—ফারমার্স ব্যাংকে ভুয়া কাগজপত্র দেখিয়ে ৪ কোটি টাকা ঋণ নিয়েছেন তাঁরা। পরে ওই টাকা ‘রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির’ ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়েছে।

দুদকের দায়িত্বশীল একটি সূত্র প্রথম আলোকে জানিয়েছে, ‘রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হলেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

তবে এ ব্যাপারে দুদকের কেউ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...