Current Date:Apr 26, 2026

গাজীপুর সিটি নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরই মধ্যে এই নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের প্রার্থিতা নিশ্চিত হয়েছে, তাদের মধ্যে প্রতীকও বরাদ্দ হয়েছে। তারা প্রচারণা চালাচ্ছেন এই নির্বাচনকে ঘিরে। সূত্র : আরটিভি অনলাইন

Share