Current date Sep 6, 2026
Lead Newsআইন-আদালতবাংলাদেশ

গাজীপুর সিটি নির্বাচন : স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল শুনানি আগামীকাল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামীকাল বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে।

আজ মঙ্গলবার দুপুরে শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।

আদালতে আপিলকারী বিএনপি প্রার্থী মো. হাসান উদ্দিন সরকারের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং আওয়ামী লীগ প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের পক্ষে অংশ নেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল।

আর রিটকারী শিমুলিয়া ইউনিয়নের এ বি এম আজহারুল ইসলাম সুরুজের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

গত রবিবার গাসিক নির্বাচন স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। সিটি করপোরেশনে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে অন্তর্ভুক্ত করার বৈধতা নিয়ে করা একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিতাদেশ দেন।

পরে সোমবার এ স্থগিতাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার। তার মতো একই পথে হাঁটেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলমও।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনে আগামী ১৫ মে নির্বাচন হওয়ার কথা। ইতোমধ্যে এই নির্বাচনের প্রচার জমেও উঠেছিল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...