Current date Sep 6, 2026
পরিবেশ

বৃষ্টিতে জলাবদ্ধতায় দুর্ভোগ

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক: গত কয়েকদিনের দাবদাহের পর বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীতে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। এতে নগরবাসী কিছুটা স্বস্তি পেলেও জলাবদ্ধতার সৃষ্টি হয়ে তা দুর্ভোগে পরিণত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত ভারি বৃষ্টিতে রাজধানীর বেশিভাগ এলাকা পানিতে প্লাবিত হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন কর্মমুখী মানুষ। বেশিরভাগ মানুষকে কাকভেজা হয়ে গাড়িতে উঠতে দেখা গেছে। কেউ কেউ এবার পানিতে পড়ে পোশাক পরিবর্তন করতে বাসায় ফিরে যান।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃষ্টিতে রাজধানীর মিরপুর-১, ২, ১০ ও ১২ নম্বর, কালশি, কাজীপড়া, শেওড়াপাড়া, বনানী, শান্তিনগর, মগবাজার, মালিবাগ-মৌচাক, মুগদাসহ রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কোথাও কোথাও হাঁটু পানি জমে গেছে। এমতাবস্তায় পানিতে কোনো গাড়ি বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়। আবার পানির কারণে দীর্ঘক্ষণ যানজটে পড়ে থাকতেও দেখা যায়।

প্রকৃতির এমন নিয়তির সামনে পড়ে অফিসমুখো অনেক পথচারী হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে ও জুতা হাতে নিয়ে রাস্তা পার হন। আর যারা যাতায়াতের জন্য রিকশা, অটোরিকশা বা অন্য কোনো যান ব্যবহার করছেন তাদেরকে একটু বেশি ভাড়া গুণতে হচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...