Current date Jul 5, 2026
Lead Newsবাংলাদেশ

ট্রেনের টিকেট বিক্রি শুরু, কমলাপুরে দীর্ঘ লাইন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: শুক্রবার প্রথম দিন সকাল ৮টায় শুরু হয়েছে ১০ জুনের ট্রেনের টিকিট দেয়া। তবে লাইনে দাঁড়াতে বৃহস্পতিবার রাত থেকেই সমবেত হয়েছেন যাত্রীরা। ২৩ হাজার ৫১৪ টি টি‌কিট কিন‌তে লাই‌নে দাঁড়ি‌য়ে‌ছেন ক‌য়েক হাজার টি‌কিট প্রত্যাশী। ত‌বে এ টি‌কি‌টের ৬৫ ভাগ বি‌ক্রি হয় লাই‌নে দাঁড়া‌নো‌দের ম‌ধ্যে । বা‌কিগু‌লো বি‌ভিন্ন কোটায় বি‌ক্রি করা হবে বি‌কে‌লে।

১১ জু‌নের টি‌কিট দেওয়া হবে আগামীকাল ২ জুন। ৩ জুন দেয়া হবে ১২, ৪ জুন দেয়া হবে ১৩, ৫ জুন দেয়া হবে ১৪, ৬ জুন দেয়া হবে ১৫ তারিখের অ‌গ্রিম টি‌কিট।

টিকেট বিক্রির ক্ষেত্রে কোনো নতুনত্ব ছিল না। ভিড় ও ঠেলাঠেলি যথারীতি প্রতিবারের মতোই চোখে পড়েছে। বৃহস্পতিবার রাত থেকে প্রচুর যাত্রী লাইনে দাঁড়িয়েছেন। শুয়ে বসে, লাইন ধরে রেখেছেন। রাজশাহী ও দিনাজপুরের টিকিটের লাইনে দাড়ানো শুরু হয়েছে ১২-১৫ ঘণ্টা আগে।

বিশৃঙ্খলা এড়াতে ট্রেনের নিরাপত্তা কর্মীরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছেন ব্লে জানা গেলেও শেষ পর্যন্ত তা কতটা কার্যকর হবে সেটা সময়ই বলে দেবে। এবার ঈদে সারাদেশে ২ লাখ ৭০ হাজার যাত্রী টানবে রেল। চলবে সাত জোড়া বিশেষ ট্রেন। ঈদের ৫ দিন আগে থেকে বিশেষ ট্রেন চলাচল শুরু হবে।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...