Current date Oct 31, 2026
বিনোদন

ঈদের ছবির পোস্টারে ‘গলা কাটা’ শাকিব

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খানের পাঙ্কু জামাই। কিন্তু মুক্তির আগেই ছবিটিকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ সেই ছবির পোস্টারে শাকিবের কাটা গলা ব্যবহার করা হয়েছে।

জানা গেছে, চলতি বছরের এপ্রিল মাসে ‘কৃষ্ণার্জুনা যোদ্ধাম’ নামে একটি তামিল সিনেমা মুক্তি পায়। সেই ছবিটির প্রধান চরিত্র নানীর শরীরেই শাকিব খানের গলা কেটে বসানো হয়েছে।

পাঙ্কু জামাই ছবিটি শাকিব খানের অপু বিশ্বাসের সাথে জুটি বেঁধে করা সর্বশেষ ছবি। শাকিব খান ও অপু বিশ্বাস জুটির ‘পাঙ্কু জামাই’ ছবির কাজ শুরু হয়েছিল ২০১৬ সালের জানুয়ারিতে। ছবিটি পরিচালনা করছেন আব্দুল মান্নান। আর প্রযোজনা করছেন মোজাম্মেল হক সরকার।

Share URL copied
Lead Newsআইন-আদালত

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

নিজস্ব প্রতিবেদক দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা...

Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...