Current date Sep 7, 2026
বিনোদন

প্রকাশ্য বিরোধে ভারত-পাকিস্তানের দুই অভিনেত্রী

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : বিভিন্ন কারণে পাকিস্তানের অভিনয়শিল্পীরা ভারতে এসে কাজ করতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছেন। কিন্তু ভারতীয় শিল্পীরা প্রতিবেশী দেশের শিল্পীদের প্রতি বরাবরই সমর্থনের কথা জানিয়ে এসেছেন। তবে এবার দুই দেশের দুই অভিনেত্রী প্রকাশ্য বিরোধে লিপ্ত হয়েছেন।

‘ভিরে দি কি ওয়েডিং’ ছবিটি ‘অশ্লীল দৃশ্য ও কুরুচিপূর্ণ সংলাপ’ এর কারণে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। এ জন্য দেশটিকে ‘ব্যর্থ’ বলে ঘোষণা দেন ছবির অন্যতম অভিনেত্রী স্বরা ভাস্কর।তার সেই বক্তব্যের ভিডিওটি এরইমধ্যে ভাইরাল। স্বরার বক্তব্যে ক্ষেপেছেন পাকিস্তানি অভিনেত্রী উর্বা হোকেন। তার বোন মাওরা বলিউডে কাজ করে প্রশংসিত হয়েছেন।

টুইটারে উর্বা স্বরার বক্তব্যের কড়া জবাব দেন। কারণ এখন ব্যর্থ রাষ্ট্র বললেও এর আগে পাকিস্তানকে সেরা দেশ বলে আখ্যা দিয়েছিলেন স্বরা। সেদিকে ইঙ্গিত করে উর্বা বলেন, ‘আপনি যে একজন অজ্ঞ ব্যক্তি আপনার সাম্প্রতিক বক্তব্য তারই প্রমাণ দেয়। আপনি নিজেই পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন। পাকিস্তান নিশ্চিতভাবেই ব্যর্থ রাষ্ট্র নয়। কিন্তু এসব বক্তব্য দিয়ে আপনি ব্যর্থ মানুষ হিসেবে নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন।’ সূত্র: গাল্ফ নিউজ

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...