Current date Sep 13, 2026
বাংলাদেশ

ইমরানকে যেভাবে তুলে নিল পুলিশ

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বাংলাদেশের বিশেষ পুলিশ র‍্যাব গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে আটক করেছে। বুধবার ঢাকায় এক সমাবেশ থেকে সাদা পোশাকে র‌্যাবের একদল সরকারকে মাইক্রোবাসে তুলে নেয়।

তবে তাকে কেন আটক করা হয়েছে তার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোন তথ্য জানা যায়নি। গণজাগরণ মঞ্চ মাদকবিরোধী অভিযানের সময় ঘটা বিনা বিচারে মানুষ হত্যা’র প্রতিবাদে বিকেলে শাহবাগ এলাকায় প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছিল।

ইমরান এইচ সরকার সমাবেশস্থলে আসার পর একটি মাইক্রোবাস উপস্থিত হয়। এসময় র‌্যাবের বেশ কয়েকটি গাড়িও সেখানে উপস্থিত হয়। এরপর সাদা পোশাক পর র‌্যাব সদস্যরা মাইক্রোবাস থেকে নেমে সরকারকে হাত ধরে টেনে মাইক্রোবাসে তুলে নেন।

এসময় গণজাগরণ মঞ্চের কর্মীরা বাধা দিতে গেলে র‌্যাব সদস্যরা তাদের লাঠিপেটা করে। এতে বেশ ক’জন আহত হন। গণজাগরণ মঞ্চ গত সোমবার বিনা বিচারে মানুষ হত্যা’র প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গেলেও পুলিশ তাদের বাধা দেয়। সে সময় তারা বুধবার এই কর্মসূচি পালনের ঘোষণা করেছিল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...

Lead Newsবাংলাদেশ

শাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

নিজস্ব প্রতিবেদক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা ও যাত্রীচাপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোয় নতুন করে বিদেশি এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটের বাইরে অতিরিক্ত আন্তর্জাতিক...