Current date Sep 7, 2026
আইন-আদালতবিনোদন

চিত্রনায়িকা সাদিয়া আফরিন গ্রেপ্তার

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক: চিত্রনায়িকা সাদিয়া আফরিনকে গ্রেপ্তার করেছে সিআইডি (অর্গানাইজড ক্রাইম)। সিনেমা বানানোর কথা বলে আড়াই কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সাদিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার শারমিন জাহান (লিগ্যাল অ্যান্ড মিডিয়া সেল)। গত মঙ্গলবার কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানা এলাকা থেকে সাদিয়া ও তার স্বামীকে গ্রেপ্তার করা হয়।

সহকারী পুলিশ সুপার শারমিন জাহান বলেন, মিজানুর রহমান খাঁন নামের এক ব্যক্তির সঙ্গে সাদিয়ার পরিচয় হয় ২০১৩ সালে। পরিচয়ের সূত্রে সাদিয়া বলে যে, ‘আমার স্বামী বিদ্যুৎ কুমার সাহা ওরফে সৌরভ সিনেমা প্রযোজনা করেন এবং মিজানুর রহমানকে বলে যে, আমাদের নির্মিত ছবিতে বিনিয়োগ করলে ব্যাপক লাভবান হবেন।’

শারমিন জাহান আরও বলেন, বিশ্বস্ততা ও সিনেমার নানান লাভ দেখিয়ে সাদিয়া ও তার স্বামী তাদের কাছে মিজানুর রহমানকে তিন কোটি টাকা সিনেমায় বিনিয়োগ করতে প্রলুব্ধ করে। যার পরিপ্রেক্ষিতে মিজানুর রহমান পর্যায়ক্রমে ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ ও পোস্ট অফিসের মাধ্যমে বিভিন্ন সময়ে সর্বমোট দুই কোটি ৫০ লাখ টাকা তাদের প্রদান করে। বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পর তাদের বারবার তাগাদা দিলেও সিনেমা না বানিয়ে টালবাহানা শুরু করেন সাদিয়া । এরপর টাকা ফেরত চাইলে সাদয়িা সাফ জানিয়ে দেন, তিনি টাকা দিতে পারবেন না।

এর পর মিজানুর রহমান তাদের বিরুদ্ধে একটি মামলা করে। মামলাটি সিআইডি গ্রহণ করার পর বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহর তত্ত্বাবধানে সিআইডি অর্গানাইজড ক্রাইমের (সিরিয়াসক্রাইম স্কোয়াড)একটি বিশেষ দল সাদিয়া ও স্বামীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় গত ২১ মে রাজধানীর মিরপুর থানায় মিজানুর রহমান বাদি হয়ে ৪২০ ও ৪০৬ ধারায় মামলা দায়ের করেন। মামলাটি সিআইডিতে হস্তান্তরের পর গত ১২ জুন কথিত এই নায়িকাকে গ্রেপ্তার করা হয়।

সাদিয়া আফরিনের কোনো সিনেমা মুক্তি পায়নি। তবে ‘ক্রাইম রোড’ ও ‘শোধ-প্রতিশোধ’ নামের দুটি সিনেমার কাজের পাশাপাশি একটি সিনেমার আইটেম গানেও পারফর্ম করেছেন তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...