Current date Jul 12, 2026
বিশ্ব

অজগরের পেটে পাওয়া গেল আস্ত নারী

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : হলিউডের সিনেমায় অজগর সাপের আস্ত মানুষ গিলে ফেলার দৃশ্য হরহামেশাই দেখা মিলে। তবে বাস্তবে এমন ঘটনা কল্পনার মতো। অবিশ্বাস্য হলেও এমনটাই ঘটেছে ইন্দোনেশিয়ায়। ৫৪ বছর বয়সী এক নারীর লাশ পাওয়া গেছে ২৩ ফুট লম্বা এই সরীসৃপের পেটে।

সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন ওয়া তিবা নামে এক নারী। সকালে বাগানে কাজ করতে গিয়েছিলেন তিবা। তারপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

হামকা নামে এক পুলিশ অফিসার জানান, পরদিন শুক্রবার ওই বাগানের মধ্যে ২৩ ফুট লম্বা এক অজগরকে দেখতে পান স্থানীয়রা। মরার মতো সাপটি শুয়ে থাকায় সন্দেহ হয় তাদের। অনুমানের বশেই সাপটির পেট কাটার সিদ্ধান্ত নেয় নিহতের পরিবার। পেট কাটার পরই অবিকৃত অবস্থায় ওই নারীর দেহ দেখতে পান তারা। ঘটনাস্থল থেকে মৃত দেহটি উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান,তিবার নিখোঁজের খবর শুনে কমপক্ষে ১০০ গ্রামবাসী বিভিন্ন স্থানে তল্লাসি চালিয়েছে। প্রথমে তার জুতা দেখতে কয়েকজন। এরপর ৩০ ফুটের মধ্যে ওই সাপটিকে দেখা যায়।

ইন্দোনেশিয়া, ফিলিপাইনে প্রায়ই গবাদি পশু খেতে দেখা যায় অজগরকে। কিন্তু কোনো মানুষকে এভাবে আস্ত গিলে ফেলার ঘটনাটি বিরল বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

এর আগে গত বছর মার্চে সুলাওয়েসি দ্বীপে এমন এক অজগরের আক্রমণে প্রাণ হারান একজন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....