Current date Sep 7, 2026
বিনোদন

পরীমণির ঈদ কাটলো হাসপাতালে

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। ঈদের আগের দিনও ছিলেন বেশ ফুরফুরে। সেদিন আমাদের সময় অনলাইনকে জানিয়েছিলেন তার ঈদ পরিকল্পনার কথাও। কিন্তু, ঈদের সব পরিকল্পনা, সব আনন্দ যেন নিমিষেই ভেস্তে গেল তার। পরিবারের সঙ্গে ঈদ করা হলো না জনপ্রিয় এই চিত্রনায়িকার। হাসপাতালের বিছানায় ঈদ কাটলো তার।

পরশু শুক্রবার দিবাগত রাতে বাসায় অসুস্থতা বোধ করছিলেন তিনি। অবস্থার অবনতির ফলে গতকাল শনিবার সকালে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। গ্যাসট্রিক সমস্যাজনিত কারণে পেটে ব্যথা হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয় বলে জানিয়েছেন পরীমণির ঘনিষ্ঠজন তামিম হাসান।

আজ সকাল ৮টা ৪০ মিনিটে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন এই নায়িকা।

অ্যাপোলো হাসপাতালে ডা. তামজিদ আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি।

পরীমণির ঘনিষ্ঠ তামিম হাসান বলেন, ‘এখন পরীমণি সুস্থ আছেন। বাসায় বিশ্রামে আছে। আশা করি দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে।’

এদিকে পরীমণি বাসায় ফিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। বেলা সাড়ে ১১টা নাগাদ দেওয়া এই পোস্টে তিনি লিখেছেন, ‘আল্লাহ,আমি আপনাকে ভালোবাসি। আর আমি জানি,আপনিও আমাকে অনেক ভালোবাসেন।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...