Current date Sep 7, 2026
খেলা

অতিরিক্ত সময়ের গোলে লজ্জা থেকে বাঁচল ইংল্যান্ড

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: ৯০ মিনিট পর্যন্ত ইংল্যান্ড-তিউনিশিয়ার ম্যাচ ১-১ সমতায় ছিল। রেফারির অতিরিক্ত সময়ের প্রথম মিনিটেই হ্যারি ক্যান গোল দিয়ে লজ্জা থেকে বাঁচান ইংরেজদের । ৯১ মিনিটের মাথায় পাওয়া কর্নার থেকে হেড দিয়ে তিউনিশিয়ার জালে বল জড়ান ইংলিশ অধিনায়ক হ্যারি।

শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত ১২টায় ভলগোগ্রাদ এরেনায় ইংল্যান্ড তিউনিশিয়া ম্যাচটি শুরু হয়। ম্যাচের প্রথম গোলটিও আসে হ্যারির পা থেকে। ম্যাচ শুরুর ১১ মিনিটের মাথায় গোল দিয়ে এগিয়ে দেন ইংরেজদের। তবে ৩৫ মিনিটের মাথায় ভিডিও অ্যাসিস্ট্যান্টের সহায়তায় পেনাল্টি থেকে গোল দিয়ে সমতায় ফিরে তিউনিশিয়া। পেনাল্টি শটে গোলটি দেন তিউনিশিয়ার ফেরজানি সাসি।

ম্যাচের কয়েকটি মুহুর্ত ছাড়া দাপট নিয়ে খেলে ইংলিশ বাহিনী। তবে কয়েকবার সহজ সুযোগ পেয়েও গোল দিতে পারেননি ইংলিশরা। গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি হ্যারি ক্যানরা। ৯১ মিনিটের মাথায় ত্রাণকর্তা হয়ে আসেন ইং লিশ অধিনায়ক। হেডে গোল দিয়ে বাঁচান ইংরেজদের।

রাশিয়া বিশ্বকাপের শুরু থেকেই খাবি খাচ্ছে বড় দলগুলো। আজও অল্পের জন্য বেঁচে যায় ইংল্যান্ড। এর আগে ব্রাজিল-স্পেন-আর্জেন্টিনা ড্র করতে পারলেও হেরে বসে জার্মানিরা। মেক্সিকোর বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরে ৩ পয়েন্টই হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আগামী ২৪ তারিখ সন্ধ্যা ৬টায় পানামার বিপক্ষে খেলতে নামবে ইংল্যান্ড।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...