Current date Oct 31, 2026
বিনোদন

নারীত্বই আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি : প্রিয়াঙ্কা চোপড়া

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: ফোর্বস উইমেন সামিট ২০১৮ এর অংশগ্রহণ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘নারী হিসেবে এটি একটি মারাত্মক অর্জন, সর্বোপরি আমাদের নারীত্বই আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি।’

সম্প্রতি ফোর্বস উইমেন সামিটে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ঈন্দো নুঈর সাথে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। প্রিয়াঙ্কা বলেন, ‘আমি সেই সকল নারীদের জোড়ালোভাবে সমর্থন করি । যারা নিজের হাতে তাদের ভাগ্য গ্রহণ করেন। উচ্চাকাঙ্ক্ষার কোনো রঙ নেই এবং এটি আমার চালিত প্রকৃতি বলা যায়। এই উচ্চাকাঙ্খাই আমাকে স্বপ্ন পূরণ করতে এবং বিশ্বের নারীদের সাথে সংযুক্ত হতে সহায়তা করে। ’

অনুষ্ঠান শুরুর আগে একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা চোপড়া জানান, কাজের ক্ষেত্রে তিনি অনেক সময়ই দুর্নীতির মুখোমুখি হন। তবে বুদ্ধি খাটিয়ে কাজটা করেন নির্ভয়ে।

নতুন প্রকল্পের কাজ শুরুর ব্যাপারে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘যখন আমি কোনো নতুন প্রকল্প শুরু করার কথা ভাবি। তখন প্রথমে নিজেকে প্রশ্ন করি। আমি কি এটা চাই? অতঃপর আমি সিদ্ধান্ত গ্রহণ করি।’

বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া এখন মার্কিনমুলুকের বাসিন্দা। বছরব্যাপী তিনি সৃজনশীল ব্যক্তিত্বের বিকাশ ঘটিয়ে চলছেন। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমি এখন একটি সৃষ্টিশীল জায়গায় অবস্থান করছি এবং আমি চাই এই অবস্থানে থেকে অনেক সৃজনশীল কাজ করতে। আসলে আমরা যে যা কিছুই করি না কেন! আমাদের নারীত্বই আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি।’

Share URL copied
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘Cash By QR,

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার...

Lead Newsআইন-আদালত

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

নিজস্ব প্রতিবেদক দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা...

Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...