Current date Oct 31, 2026
বিনোদন

‘প্রেমে পড়লে পানিও শরবত মনে হয়’

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: চুটিয়ে প্রেম করছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। বলিউডপাড়ায় এই দুই তারকার প্রেমের গুঞ্জনই এখন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে। ছেলের বউ হিসেবে নাকি রণবীরের মায়ের দারুণ পছন্দ আলিয়াকে।
যদিও এর আগে ক্যাটরিনার সঙ্গে এই নায়কের প্রেমের সময়ও মায়ের কাছে সহযোগিতা পেয়েছেন বলে শোনা যায়।

রণবীর-আলিয়ার প্রেম নিয়ে ভারতের গণমাধ্যমে একের পর এক গসিপ হলেও এ বিষয়ে দুই তারকার কেউই মুখ খোলেননি। এদিকে সম্প্রতি চলচ্চিত্র সমালোচক অনুপমা চোপড়া এক সাক্ষাৎকারে রণবীর কাপুরকে প্রশ্ন করেন, তুমি তো বহুবার প্রেমে পড়েছো, কখনও কী তোমার এই বিষয়টাকে জটিল বলে মনে হয়েছে? জবাবে রণবীর বলেন, ‘প্রেমে পড়া পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস। প্রেমে পড়লে সবকিছুই সুন্দর লাগে। তখন যদি পানিও খাওয়া হয়, সেটাও শরবত লাগে।’

কিছুদিন আগে রণবীর জানান, আমার একজন স্ত্রী থাকুক, নিজের সন্তান আসুক। আমি স্ত্রী, সন্তান নিয়ে সংসার করতে চাই।

বিয়ের ইঙ্গিত কিন্তু আলিয়াও দিয়েছেন। নায়িকার ভাষ্য, তিনিও ৩০ বছরের আগেই বিয়ে করতে চান। আলিয়াকে ইদানিং নিজের কাছে কাছে রাখতে রণবীরের জ্যাকেট গায়ে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে।

রণবীর আলিয়া দুই তারকাই অতীতে একাধিক প্রেম করেছেন। তবে তাদের প্রেম কতদিন টেকে, এই বিষয়টি নিয়েও সংশয় রয়েছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘Cash By QR,

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার...

Lead Newsআইন-আদালত

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

নিজস্ব প্রতিবেদক দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা...

Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...