Current date Oct 31, 2026
বিনোদন

৩০৮ নারীর সঙ্গে সঞ্জয়ের সম্পর্ক জেনেও চুপ ছিলেন স্ত্রী!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: বলিউডের বিতর্কিত অভিনেতাদের মধ্যে একজন সঞ্জয় দত্ত। ব্যক্তি জীবনে লাগামহীন চলা-ফেরা করতেন সঞ্জু। বলিউডে তার এ জীবন নিয়ে তৈরি হয়েছে বায়োপিক ‘সঞ্জু’। যেখানে উঠে এসেছে তার জীবনের অজানা অনেক গল্প।

সঞ্জু সিনেমা বড়পর্দায় মুক্তি পাওয়ার আগেই ট্রেলারে দারুণ চমক দিয়ে দিয়েছেন পরিচালক রাজকুমার হিরানি। ‘ইতনা ভ্যারাইটি-ওয়ালা লাইফ আপকো কিধার মিলেগা? ম্যাঁয় বেওয়াড়া হুঁ, থারকি হুঁ, ড্রাগ অ্যাডিক্ট হুঁ, সব হুঁ। লেকিন টেররিস্ট নেহি হুঁ।’ বিতর্কপূর্ণ জীবন থেকে রোম্যান্টিক সঞ্জয় দত্ত। ব্যক্তিগত জীবনের সব কিছুই থাকছে এই ছবিতে।

তবে ছবি রিলিজের আগে, বোমা ফাটালেন প্রাক্তন বিশ্বসুন্দরী ও অভিনেত্রী দিয়া মির্জা। সঞ্জু সিনেমায় অভিনয় ছাড়াও এর আগে সঞ্জয় দত্তের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন তিনি।

উল্লেখ্য, এই সিনেমায় বর্তমান স্ত্রী মান্যতার ভূমিকায় অভিনয় করেছেন দিয়া। রিল লাইফ ও রিয়েল লাইফ নিয়ে কথা বলতে গিয়ে নায়িকা বলেছেন, ‘সঞ্জয় দত্তের সঙ্গে ৩০৮টা মেয়ের সম্পর্ক ছিল, এটা জানত মান্যতা। কিন্তু এ বিষয় নিয়ে কখনও সঞ্জয়কে বিচার করতেন না মান্যতা।’

একটি সাক্ষাত্‍কারে দিয়া মির্জা জানিয়েছেন, চরিত্র বোঝাতে গিয়ে যখন রাজকুমার আমাকে জানান, সঞ্জয়ের ৩০৮ মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল। এ কথা শুনে ভীষণ অবাক হয়ে প্রশ্ন করেছিলাম, এ সব মান্যতা জানতেন? রাজকুমার বললেন, অবশ্যই। তা সত্ত্বেও মান্যতা সঞ্জয়ের চরিত্র নিয়ে কখনও বিচার করতে যাননি!

আর এটাই সঞ্জয়ের ইউনিক কোয়ালিটি। সমাজে যা অনৈতিক, যা স্বীকার করা যায় না। তাতেই সঞ্জুর বেশি কৌতূহল। দেশের অধিকাংশ পুরুষ কত জটিল মানসিকতা নিয়ে মেলামেশা করে, সেখানে সঞ্জু অনেকটাই ভিন্ন। নিজের দোষ-গুণ অকপটে স্বীকার করে নেন।

উল্লেখ্য, রণবীর কাপুরের দুর্দান্ত অভিনয় আর পরিচালক রাজকুমার হিরানির নান্দনিক পরিচালনায় তৈরি সঞ্জু মুক্তি পাবে আগামী ২৬ জুন। অভিনয়ে রয়েছেন আনুশকা শার্মা, দিয়া মির্জা, পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, সোনম কাপুর প্রমুখ।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘Cash By QR,

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার...

Lead Newsআইন-আদালত

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

নিজস্ব প্রতিবেদক দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা...

Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...