Current date Sep 15, 2026
বাংলাদেশ

`ওরা মানুষ না, ওরা জানোয়ার’

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব থেকে নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরা এক নারী গৃহকর্মী। সৌদি আরবের সফর জেল (ইমিগ্রেশন ক্যাম্প) থেকে দেশে ফিরেছেন আরও ২৩ নারী গৃহকর্মী। বৃহস্পতিবার বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারা।

এই নিয়ে গত এক সপ্তাহে দেশে ফিরলেন ১২০ নারী গৃহকর্মী। এর আগে মে মাসে ফিরেছেন আরও ২৬০ জন।

নির্যাতনের স্মৃতিচারণা করে ময়মনসিংহের সুমি আক্তার (১৬) বলেন, ‘ওরা মানুষ না, ওরা জানোয়ার। এর চেয়ে দেশে ভিক্ষা করে খাওয়াও অনেক ভালো।’

রিক্রুটিং এজেন্সি চলতি বছরের জানুয়ারিতে ওই নারীদের সৌদি আরবে গৃহকর্মীর কাজে পাঠান। কিন্তু নিয়োগকর্তা কাছে নির্মম নির্যাতনের শিকার হয়ে তাদের আশ্রয় হয় বাংলাদেশ দূতাবাসের সেফ হোমে। সেখান থেকে আজ ২৩ জনের সঙ্গে দেশে ফেরেন সুমি।

সুমির সঙ্গে একই অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন সিলেট জেলার শাকিলা ও ফাতেমা, ফরিদপুরের রোকেয়া, গোপালগঞ্জের রহিমাসহ আরও অনেকে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...