Current date Jul 9, 2026
বিশ্ব

দুর্নীতির অভিযোগে নওয়াজ শরীফের জামাতা গ্রেপ্তার

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জামাতা মুহাম্মাদ সফদারকে গ্রেপ্তার করা হয়েছে।দুর্নীতির অভিযোগে রবিবার তাকে গ্রেপ্তার করে ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)।

জানা গেছে, দুর্নীতির মাধ্যমে লন্ডনে বিলাসবহুল ফ্ল্যাট কেনার মামলায় মুহাম্মাদ সফদারকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে তাকে কারাগারে পাঠানো হয়েছে। পাকিস্তানের আদালত শুক্রবার তার বিরুদ্ধে এক বছরের কারাদণ্ড দেয়। কিন্তু তিনি আত্মগোপনে থাকায় গ্রেপ্তারে দেরি হয়েছে।

এনএবি জানিয়েছ, যেসব ব্যক্তি সফদারকে লুকিয়ে থাকতে সহায়তা করেছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, সফরদারের কোনো ধরনের বক্তব্য সরাসরি সম্প্রচার না করতে পাক গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে এনএবি।

সূত্র: এনডিটিভি

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....