Current date Sep 6, 2026
বিনোদন

মিস ওয়ার্ল্ডেও বর্ণবৈষম্য!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : ক্যারিয়ারে বেশ কয়েকবারই বর্ণবৈষম্যর শিকার হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। গায়ের রং ‘কালো’ হওয়ার কারণে সিনেমা থেকে বাদ পড়ার ঘটনা জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই। এবার জানা গেল, মিস ইন্ডিয়া প্রতিযোগিতায়ও বর্ণবৈষ্যমের শিকার হয়েছিলেন তিনি।

অভিনেত্রীকে নিয়ে ‘ইন প্রিয়াঙ্কা চোপড়া : দ্য ইনক্রেডিবল স্টোরি অব আ গ্লোবাল বলিউড স্টার’ বই লিখেছেন অসীম ছাব্রা। সেখানেই লেখক দাবি করেছেন, গায়ের রং বেশি কালো বলে প্রিয়াঙ্কাকে সেরা সুন্দরীর খেতাব দিতে একজন বিচারকের ঘোর আপত্তি ছিল। সে সময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মেন্টর ছিলেন প্রদীপ গুহ। তিনিই এ ঘটনা ফাঁস করেছেন। তবে সেই বিচারকটির নাম-পরিচয় অবশ্য দেওয়া হয়নি বইতে। ২০০০ সালে ১৭ বছর বয়সে ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড’ নির্বাচিত হয়েছিলেন প্রিয়াঙ্কা।

এদিকে ১৮ জুলাই ৩৬-এ পা দিয়েছেন ভারতীয় অভিনেত্রী। এ উপলক্ষে সারা দুনিয়ার ভক্তদের শুভেচ্ছা পেয়েছেন তিনি। জানা গেছে, ২৫টি দেশ থেকে ভক্তদের পাঠানো ১৮ হাজার চিঠি আর ১১ হাজারেরও বেশি ফুলের তোড়া পেয়েছেন। এত ভালোবাসায় আপ্লুত অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ধন্যবাদ দিয়েছেন ভক্তদের।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...