Current date Sep 6, 2026
রাজনীতি

মির্জা ফখরুলকে দেখতে হাসপাতালে রিজভী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখতে ইউনাইটেড হাসপাতালে যান। তিনি হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন।

এ সময় রিজভীর সঙ্গে ছিলেন দলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম এবং অন্য নেতাকর্মীরা।

গত রোববার, হঠাৎ অসুস্থ অনুভব করলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার অনুষ্ঠানে উপস্থিত থাকা অবস্থায় প্রচুর ধুলাবালু থাকার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। এর পরবর্তী দুই দিন শারীরিক দুর্বলতা অনুভব করছিলেন, যার কারণে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...