Current date Jul 4, 2026
Lead Newsবাংলাদেশ

মহেশখালীতে অস্ত্র কারখানার সন্ধান, অস্ত্র-সরঞ্জামসহ আটক ২

URL copied
Share URL copied

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এ সময় অস্ত্র তৈরি ও এর ব্যবসায় জড়িত দুইজনকে বেশ কিছু অস্ত্র এবং সরঞ্জামসহ আটক করা হয়েছে।

গতকাল শনিবার রাত ১১ টার দিকে উপজেলার হোয়ানক ও কালারমারছড়ার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্র কারখানার সন্ধান পাওয়া যায়। আটককৃতরা হলেন- মোহাম্মদ শহীদুল্লাহ ও আব্দুল হাকিম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র এএসপি মো. মিনতানূর জানান, মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় বেশ কয়েকটি অস্ত্র তৈরির কারখানা রয়েছে- এমন খবরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ অভিযানের এক পর্যায়ে রাত ১১ টার দিকে হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নের মাঝামাঝি এলাকার গহীন পাহাড়ে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় র‌্যাব।

এএসপি বলেন, অভিযান চালানোর ঘটনা টের পাওয়ায় বাকিরা পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়। এ সময় কারখানাটি থেকে বেশ কিছু অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আরও কারখানার সন্ধান ও অস্ত্র উদ্ধারে আটকদের নিয়ে মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় অভিযান চালানো অব্যাহত রয়েছে বলেও জানান র‌্যাবের ওই কর্মকর্তা।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...