Current date Jul 7, 2026
বিশ্ব

পাকিস্তানে ভোটের সময় একঘণ্টা বাড়াতে পিএমএল-এন এর অনুরোধ

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : জাতীয় ও প্রাদেশিক আইনসভার নির্বাচনে ভোটের সময় একঘণ্টা বাড়ানোর দাবি জানিয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা) শেষ হওয়ার কথা। সব ভোটার যাতে ভোট দিতে পারে তাই এই আহ্বান জানিয়েছে দলটি। খবর ডন-এর।

পাকিস্তানের একাদশ পার্লামেন্ট নির্বাচনে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় পরিষদে মোট ২৭২ আসনের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠতা পাবে তারাই পরবর্তী সরকার গঠন করবে। সেক্ষেত্রে নওয়াজ শরীফের দল পিএমএল-এন ও সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) এর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বীতা হবে বলে ধারণা করা হচ্ছে।

এর বাইরে প্রয়াত বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বে পাকিস্তান পিপলস পার্টিও (পিপিপি) নির্বাচনে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। কোনও দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পেলে সেক্ষেত্রে জোট সরকারের দিকে যেতে পারে দলগুলো।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...