Current date Jul 6, 2026
রাজনীতি

জাসদের মনোনয়নপত্র বিক্রি শুরু

URL copied
Share URL copied

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মনোনয়নপত্র কিনে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার বেলা ১১টায় মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। মনোনয়নপত্র কিনতে ভিড় করেন দলের মনোনয়নপ্রত্যাশীরা।

প্রথম দিনে মনোনয়নপত্র কিনেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু।তিনি নির্বাচনী এলাকা কুষ্টিয়া ২ আসন থেকে নির্বাচন করতে ফরম কিনেছেন।

প্রথম দিন সাধারণ সম্পাদক শিরিন আক্তার, কার্যকরী সদস্য রবিউল আলম, ঢাকা-১৪ আসনের জন্য নুরুল আক্তারসহ একাধিক আসনের জাসদ প্রার্থীরা মনোনয় ফরম ক্রয় করেন। ফরমের মূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা।

এর মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল জাসদ আজ থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংক ও বাংলাদেশ স্কাউটসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্কাউটসের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (১৭ জুন) রাজধানীর বাংলাদেশ স্কাউট...

Lead Newsবাংলাদেশ

৫ বছরের মধ্যে কর-জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে কর-জিডিপি অনুপাত বাড়ানোর জন্য কর ফাঁকির বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা নেওয়াসহ একগুচ্ছ পরিকল্পনা তুলে ধরেছেন।...