Current date Jul 5, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু

URL copied
Share URL copied

মেহের মামুন, মুকসুদপুর ( গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে গত ২৩ নভেম্বর সোমবার সকালে এলাকায় প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের এক রক্তক্ষয়ী সংঘর্ষে আহত কালাই ফকির (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে । বুধবার বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি কালাই ফকির (৪৫) একই ইউনিয়নের দাসেরকান্দি গ্রামের মোসলেম ফকিরের পুত্র। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ সংঘর্ষের ঘটনায় এ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে । পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ২৩ নভেম্বর সোমবার সকাল ৮টার দিকে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে উক্ত ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের সমর্থকদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের প্রায় ২০জন আহত হয়। প্রতিপক্ষের হাতে মারাত্মক আহত কালাম শেখকে (২৫) ওইদিন রাজৈর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত কালাম শেখ রাঘদী গ্রামের মৃত জলিল শেখের ছেলে। এ ঘটনায় আহত কালাই ফকিরসহ ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় কালাই ফকিরের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় বর্তমানে চরম উত্তেজনা বিরাজ করছে। ওসি আবু বকর মিয়া জানান, উপজেলার রাঘদী ইউনিয়নে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...