Current date Sep 7, 2026
আইন-আদালত

স্বামীকে হত্যায় স্ত্রীসহ ৫ জনের ফাঁসি

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় স্ত্রী রাবেয়া বেগমের পরিকল্পনায় স্বামী মো. মোমিনুল হককে হত্যার দায়ে রাবেয়া বেগমসহ পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বিধান কানুনগো বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত অন্যরা হলেন- রামগড় চৌধুরীপাড়ার মানিক মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২৪), একই এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে ফিরোজ (২৮), গুইমারা উপজেলার রেনুছড়া এলাকার শাহ আলমের ছেলে আবুল কালাম (২২) এবং একই এলাকার আবুল হোসেনের ছেলে আবুল আসাদ ওরফে মিঠু (২০)। এদের মধ্যে আবুল আসাদ ওরফে মিঠু পলাতক। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, প্রবাসী মো. মোমিনুল হকের স্ত্রী রাবেয়া বেগম পরকীয়ার সম্পর্কের জেরে স্বামীকে হত্যার পরিকল্পনা করেন। ৫০ হাজার টাকার বিনিময়ে ভাড়াটিয়া খুনি দিয়ে স্বামী মোমিনুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন স্ত্রী। পরে জঙ্গলে মরদেহ রেখে পালিয়ে যান খুনিরা।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্থানীয়রা মরদেহ দেখে পুলিশে খবর দেয়। এ ঘটনায় তদন্ত করে ৫ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দেয় পুলিশ। আদালত রাষ্ট্রপক্ষের ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে চার বছরের মাথায় এ রায় দেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বিধান কানুনগো বলেন, এ রায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ফাঁসি দেন। একই সঙ্গে তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...