Current date Sep 15, 2026
বিশ্ব

সু চির মুক্তির দাবি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের

URL copied
Share URL copied

 

নিজস্ব ডেস্ক: মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর গৃহবন্দি করে রাখা আং সান সু চিসহ অন্য নেতাদের মুক্তির দাবি জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ জানিয়েছে, ‘ফেব্রুয়ারি মাসের ১ তারিখে মিয়ানমারে হওয়া সেনা অভ্যুত্থান নিয়ে আমরা উদ্বিগ্ন। কোনো সঙ্গত যুক্তি ছাড়াই সু চিসহ সরকারের অন্য সদস্যদের আটক করা হয়েছে। তাদের দ্রুত মুক্তি দেওয়া হোক।’

এর আগে মিয়ানমারে সেনা অভ্যুত্থান নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বিবৃতিতে দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দিয়েছেন। উদ্বেগ প্রকাশ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও সু চিকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে ভারত, ব্রিটেনসহ একাধিক দেশ।

সু চিসহ অন্যান্য নেতাদের গ্রেফতারে বিক্ষোভ বাড়ছে দেশটিতে। এ অবস্থায় দেশজুড়ে ফেসবুকসহ অন্যান্য সেবা বন্ধ করে দিয়েছে দেশটির সেনাবাহিনী।

গত সোমবার সকালে মিয়ানমারের শাসকদল ‘ন্যাশনাল লিগ অফ ডেমোক্র্যাটিক পার্টি’র মুখপাত্র মায়ও নায়ান্ট জানান, সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ট ও অন্য নেতাদের আটক করে সেনাবাহিনী। গত বছর বিরোধীদের পরাজিত করে ক্ষমতায় ফিরছে আং সান সু চির দল। মিয়ানমার সংসদের নিম্নকক্ষের ৪২৫টি আসনের মধ্যে ৩৪৬টিতে জয়ী হয় তারা।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...