Current date Sep 7, 2026
স্বাস্থ্য

রাজধানীতে দুই সপ্তাহে আক্রান্তদের ৬৯ শতাংশই ওমিক্রন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহতভাবে বেড়েই চলেছে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনার নতুন ধরন ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

ডিসেম্বরে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেশি থাকলেও জানুয়ারির প্রথম দুই সপ্তাহে আক্রান্তদের ৬৯ শতাংশই ওমিক্রন। এই সময়ে ৩৭৯ জনের করোনা শনাক্ত হয়।

সোমবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক উদারাময় গবেষণা প্রতিষ্ঠান’ বাংলাদেশের (আইসিডিডিআর’বি) এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, দেশে ২০২১ সালের ৬ ডিসেম্বর ওমিক্রনে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। ডিসেম্বর মাসে আইসিডিডিআরবি’র ল্যাবরেটরিতে ৭৭ জন করোনা পজিটিভ রোগীর পরীক্ষা করলে মাত্র পাঁচজন ওমিক্রনে আক্রান্ত রোগী পাওয়া যায়।

পরবর্তীতে ১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত ৬৩ হাজার ৯২২ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৪১৩ জন (২১ শতাংশ) করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়। এদের মধ্যে ৬৯ শতাংশই ওমিক্রন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...