Current date Sep 6, 2026
শিক্ষা

এক মাস পর খুললো শিক্ষাপ্রতিষ্ঠান

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

করোনার সংক্রমণ বাড়ায় গত ২১ জানুয়ারি থেকে বন্ধ থাকা স্কুলগুলো শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণায় আবারও মুখরিত হয়েছে। এক মাস পর আজ (২২ ফেব্রুয়ারি) থেকে স্কুলগুলোতে সশরীরে পাঠদান শুরু হলো।

স্কুল খোলায় খুশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। শ্রেণিকক্ষে ফিরে উচ্ছ্বসিত শিক্ষকরাও। রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যেসব শিক্ষার্থী করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে, শুধুমাত্র তারাই শ্রেণিকক্ষে সশরীরে ক্লাস করতে পারছেন। বাকিদের ক্লাস করতে হচ্ছে অনলাইনে।

সকাল থেকেই রাজধানীর প্রভাতী বিদ্যানিকেতনের সামনে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় দেখা গেছে। শরীরের তাপমাত্রা মেপে ও হাত ধুয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করছেন শিক্ষার্থীরা। এ সময় সবার মুখে মাস্ক দেখা গেছে।

এক মাস পর সশরীরে শ্রেণিকক্ষে ফিরতে পেরে খুশি সবাই। অনেক দিনের জমানো কথার আড্ডা জমিয়েছেন অভিভাবকরা। একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছেন শিক্ষার্থীরা।

একই চিত্র দেখা গেছে রাজধানীর দনিয়া এলাকার ব্রাইট স্কুল অ্যান্ড কলেজ, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয়, এ কে স্কুল অ্যান্ড কলেজ, আলফ্রেড স্কুল এবং মগবাজারের ইস্পাহানি বালিকা বিদ্যালয়ে।

এর আগে, প্রতিষ্ঠান খোলার পর কীভাবে চলবে, সে বিষয়ে একটি গাইডলাইন প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশি মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ ২০টি নির্দেশনা দিয়ে একটি আদেশ জারি করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...