Current date Sep 6, 2026
Lead Newsখেলা

সাকিব বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে রাজি

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক:

বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে রাজি হয়েছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার মৌখিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিষয়টি জানিয়েছেন তিনি। তবে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, লিখিত আকারে তাদের জানাতে।

বিসিবির এক পরিচালক বলেন, ‘সে (সাকিব) বলেছে আমি উইথড্র (বাতিল) করছি। তবে এখনও সে চিঠি দেয়নি, আমরা অপেক্ষা করছি চিঠির জন্য। সাকিব চুক্তি বাতিল করলে একরকম সিদ্ধান্ত, আর বাতিল না করলে আরেকরকম। আমরা এখন চিঠির অপেক্ষায় আছি।’

ক্রিকেটসহ সবধরনের খেলার সংবাদ প্রকাশ করে ‘বেটউইনার’ নিউজ ডটকম। নতুন ক্রীড়াভিত্তিক এই নিউজ সাইটের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হয়েছেন সাকিব। কোনো ক্রীড়াভিত্তিক ওয়েবসাইটের শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করা খারাপ কিছু নয়। তবে বিপত্তি হচ্ছে, এটি বেটউইনার ডট কমের অঙ্গ প্রতিষ্ঠান। যা অনলাইনে জুয়া খেলার একটি মাধ্যম।

অথচ আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ উপলক্ষে ফ্রাঞ্চাইজি চেয়ে যে বিজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেখানেও স্পষ্ট বলা আছে, বেটিং বা জুয়া সংক্রান্ত বা এর সঙ্গে সম্পৃক্ত কোনো প্রতিষ্ঠান ফ্রাঞ্চাইজির মালিকানা পাবে না। কিন্তু বোর্ডের চুক্তিবদ্ধ খেলোয়াড় হয়েও সাকিব এমন একটি প্রতিষ্ঠানে সঙ্গে বাণিজ্যিক চুক্তি করেছেন। এজন্য এই অলরাউন্ডারকে নোটিশ পাঠায় বিসিবি।

বোর্ড চেয়েছে নিজেদের ভাবমূর্তি রক্ষা করতে এবং সাকিব যে ‘ভুল’ পথে পা বাড়িয়েছেন, সেখান থেকে তাকে ফিরিয়ে আনতে। এজন্য তার সঙ্গে আলোচনা হয় কয়েকদফা। তবে আশানুরূপ কোনো ফল না পেয়ে আজ বৃহস্পতিবার কঠোর সিদ্ধান্তের পথে হাঁটে বোর্ড।

সভাপতি নাজমুল হাসান বলেন, ‘দেখুন, আমরা তাকে (সাকিব) একটি চিঠি দিয়েছি। গতকাল তার চিঠির উত্তর দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল। শুনেছি আজ সে জানাবে। আগে সে জানাক, দেখি, তারপর তার ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে এটুকু বলে রাখছি, বেটিং সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পর্ক থাকবে না।’

বোর্ডের এমন কড়া সিদ্ধান্তের পর মৌখিকভাবে বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করতে রাজি হয়েছেন সাকিব।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...