Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

নিজেদের ঘরের বিষয় অন্যের কাছে বলা লজ্জার : পররাষ্ট্রমন্ত্রী

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করে দেশের কিছু গণমাধ্যম। কিছু কিছু সাংবাদিক তাদের প্রশ্ন করে উত্তর দিতে বাধ্য করে। নিজেদের ঘরের বিষয় অন্যের কাছে বলাটা লজ্জাজনক।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে সিলেট জেলা স্টেডিয়ামে জেলা সাহিত্য মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, অন্য কোনো দেশের মানুষ নিজেদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি কূটনীতিকদের কাছে জানতে চান না।

পুলিশের চোখে স্প্রে করে জঙ্গি ছিনতাই সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিছক একটি দুর্ঘটনা। এ দেশের আইনশৃঙ্খলা বাহিনী খুবই দক্ষতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছেন।

বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সমাবেশে জনসমাগম নিয়ে নিজেরাই হতাশ। তাদের ইচ্ছে ছিল আন্দোলন শুরু করার, কিন্তু ব্যর্থ হয়েছে।

 

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...