Current date Oct 31, 2026
বাংলাদেশ

মুকসুদপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি পিতা-পুত্রসহ গ্রেফতার ৫

URL copied
Share URL copied

মেহের মামুন, সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুর থানা পুলিশ জিআর গ্রেফতারী পরোয়ানা মূলে তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী পিতা-পুত্রসহ বিভিন্ন মামলার ৫ আসামী গ্রেফতার করেছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারী) ঢাকার মিরপুর এবং মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে থানা পুলিশ। মুকসুদপুর থানার এস এই মোসলেম উদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার মিরপুর থেকে দীর্ঘ দিনের পলাতক মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী ফিরোজ আলী এবং তার পুত্র জিআর মামলার ২বছরের সাজাপ্রাপ্ত পলতাক আসামী জহির হককে গ্রেফতার করেন। গ্রেফতার কৃত আসামী পিতা পুত্রের বাড়ি উপজেলার বাটিকামারীতে।

মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া জানান, জিআর গ্রেফতারী পরোয়ানা মূলে তিন বছরের সাজাপ্রাপ্ত আসামী ফিরোজ এবং তার ছেলে পৃথক জিআর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী জহির হকসহ অন্যান্য গ্রেফতারী পরোয়ানা মূলে মোট ৫ জন আসামীকে গ্রেফতার করে গোপালগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘Cash By QR,

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার...

Lead Newsআইন-আদালত

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

নিজস্ব প্রতিবেদক দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা...

Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...