Current date Oct 31, 2026
বাংলাদেশ

জন্মনিবন্ধন জালিয়াতি : ৩ হ্যাকারসহ গ্রেপ্তার ৫

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের সার্ভার হ্যাক করে জাল জন্মনিবন্ধন সনদ তৈরির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট।

চট্টগ্রাম, নড়াইল, ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম-পরিচয় পুলিশের পক্ষ থেকে জানানো হয়নি।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দিন।

তিনি বলেন, গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে তিনজন হ্যাকার রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, গত ৮ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের বন্দর ৩৮ নম্বর ওয়ার্ডে ৪০টি, ৯ জানুয়ারি ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে ১০টি এবং ২১ জানুয়ারি ৪০ নম্বর পতেঙ্গা ওয়ার্ডে ৮৪টি জাল জন্মনিবন্ধনের অস্তিত্ব পাওয়া যায়। এসব অভিযোগে ইতোমধ্যে নগরের বিভিন্ন থানায় কয়েকটি মামলা হয়েছে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘Cash By QR,

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার...

Lead Newsআইন-আদালত

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

নিজস্ব প্রতিবেদক দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা...

Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...