Current date Oct 31, 2026
বাংলাদেশ

হোইয়াটবার্ড কিন্ডার গার্ডেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ

URL copied
Share URL copied

মুকসুদপুর ,গোপালগঞ্জ, প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার কমলাপুর হোইয়াটবার্ড কিন্ডার গার্ডেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়। দিনব্যাপী ৫৪টি ইভেন্টে শিশু শিক্ষার্থীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুকসুদপুর কলেজের প্রভাষক হাসু মিয়া, মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান মিয়া, আরিফা রহমান রত্না, সরকারি এস জে উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক রবিন্দ্রনাথ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা মশিউর রহমান জনি।

Share URL copied
Lead Newsআইন-আদালত

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

নিজস্ব প্রতিবেদক দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা...

Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...