Current date Oct 29, 2026
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

URL copied
Share URL copied


মুকসুদপুর, গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় মোটর সাইকেল চালক আজিজুল হাকিম (২৫) নিহত হয়েছে। শনিবার (২০ মে) রাত ৮টার সময় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গেড়াখোলা নামক স্থানে ‘মা’ ফিলিং ষ্টেশনের সামনে ঢাকা থেকে গোপালগঞ্জ গামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস ( ঢাকা মেট্রো ব- ১৪-১১৩৩) বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলেই মোটর সাইকেল চালক আহত হয়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে মুকসুদপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মটোরসাইকেল চালক আজিজুল হাকিম নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরকাকলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

মুকসুদপুর থানার ওসি মো: আবু বকর মিয়া ঘটনার সত্বতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে গোপালগঞ্জ গামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটর সাইকেলকে চাপা দিলে মটোর সাইকেল চালকের মৃত্যু হয়। লাশ ভাঙ্গা হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটি পালিয়ে গেছে। এই ঘটনায় কাওকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের প্রক্রিয়া চলছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আছে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...