Current date Sep 6, 2026
Lead Newsখেলা

১৪ বছর পর আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহামেডান

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক:

টাইব্রেকারের পঞ্চম শট। মোহামেডানের কামরুলের নেয়া শট গোললাইন অতিক্রম করার পরপরই কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডানের উল্লাস। পুরো ডাগ আউট ফেটে পড়ল আনন্দে। গ্যালারীতেও বয়ে যায় সাদা-কালো উল্লাস। টাইব্রেকারে ৪-২ গোলে ঢাকা আবাহনীকে হারিয়ে ১৪ বছর পর ফেডারেশন কাপের শিরোপা জিতল মোহামেডান।

১৯৮০ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের অভিষেক চ্যাম্পিয়নও ছিল মোহামেডান। যৌথভাবে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে জিতেছিল সাদা-কালো দলটি। প্রথম আসরে যুগ্ম চ্যাম্পিয়ন হওয়া দলটির বিদেশি খেলোয়াড় আজকে করলেন এক বিশেষ ইতিহাস। ফেডারেশন কাপের ফাইনালে কোনো ফুটবলার চারটি গোলের কৃত্তিত্ব নেই। ৪৩ বছরের এই টুর্নামেন্টে বিরল রেকর্ড গড়লেন এই মালির ফুটবলার।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে যেন ফিরে এসেছিল কাতার বিশ্বকাপের লুসাইলের ফাইনাল। আর্জেন্টিনা দুই গোলে লীড নিয়েছিল এরপর ফ্রান্স জোড়া গোল করে সমতা আনে।আজকের ম্যাচেও এমন হয়েছে আবাহনী দুই গোলে এগিয়ে যাওয়ার পর মোহামেডান ২-২ সমতা আনে।

ম্যাচের প্রথমার্ধে আবাহনী ২-০ গোলে লীড নেয়। দ্বিতীয়ার্ধে চার মিনিটের ব্যবধানে মোহামেডান দুই গোল পরিশোধ করে। এই গোল পরিশোধ হওয়ার কিছুক্ষণ পরই আবার আবাহনী গোল করে লীড নেয়। ৮০ মিনিটের পর সুলেমান দিয়াবাতের হ্যাটট্রিকে মোহামেডান ম্যাচে সমতা আনে। ফেডারেশন কাপের ফাইনালের ইতিহাসে এটিই ছিল প্রথম হ্যাটট্রিক।

আট বছর পর ফেডারেশন কাপের ফাইনাল অতিরিক্ত সময়ে গড়ায়। বিশ^কাপ ফাইনালের মতোও বাংলাদেশের ফেডারেশন কাপের ফাইনালও একটি করে গোল হয়। অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শুরুতে আবাহনী চেপে ধরে মোহামেডানকে। গোলরক্ষক সুজন দুর্দান্ত দু’টি সেভ না করলে মোহামেডান ম্যাচ থেকে ছিটকে যেতে পারত।

রেফারিং নিয়ে দাবি তোলা মোহামেডান এই ম্যাচে পেনাল্টি পায়। অধিনায়ক সুলেমান দিয়াবাতেকে ফাউল করলে রেফারি আলমগীর পেনাল্টির বাশি বাজান। দিয়াবাতের গোলে মোহামেডান ম্যাচে প্রথমবারের মতো লীড নেয়।

অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে মোহামেডানের গোলরক্ষক সুজন আহত হয়ে মাঠ ছাড়েন। বদলি গোলরক্ষক বিপু মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই রহমতের গোলে সমতা আনে আবাহনী। ৪-৪ গোলে থাকা ম্যাচটি টাইব্রেকারে গড়ায়।

কাতার বিশ^কাপের ফাইনালের মতো ফেডারেশন কাপের ফাইনালেও এমবাপ্পের ন্যায় সুলেমান নিতে আসেন। সুলেমান গোলও করেন। আবাহনীর প্রথম শটটি মিস করেন রাফায়েল। মোহামেডান টাইব্রেকারে শুরুতেই লীড বজায় রাখে। মোহামেডানের চতুর্থ শট মিস হলে টাইব্রেকারে সমতা আনার সুযোগ ছিল আবাহনীর। বিশ^কাপ খেলা ফুটবলার কোস্টারিকান ড্যানিয়েল কলিন্দ্রেস টাইব্রেকার মিস করেন। পঞ্চম শটে কামরুল গোল করলে মোহামেডানের ১৪ বছরের ফেডারেশন কাপের শিরোপা বন্ধ্যাত্বতা ঘোচায়।

প্রথমবারের মতো আবাহনী-মোহামেডানের ফাইনাল ঢাকার বাইরে অনুষ্ঠিত হয়। কুমিল্লাবাসী অসাধারণ একটি ম্যাচের সাক্ষী হয়েছে। কর্মব্যস্ত মঙ্গলবার ও জ্যেষ্ঠের ভরদুপুরে যারা এসেছিলেন তারা সাম্প্রতিক সময়ে ঘরোয়া ফুটবলের অন্যতম সেরা ম্যাচের স্বাক্ষীও হয়েছে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামও যেন চেয়েছে মোহামেডানের হাতেই উঠুক শিরোপা। পৃথিবী ছেড়ে যাওয়া মোহামেডান ও কুমিল্লার সন্তান বাদল রায়ও যেন তৃপ্তি হন। সাবেক এই ফুটবলারের উদ্যোগেই এটি মোহামেডানের হোম ভেন্যু হয় এবং এখন দেশের অন্যতম সেরা ফুটবল ভেন্যু।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...