Current date Sep 7, 2026
অর্থনীতি

রূপালী ব্যাংক রাজশাহী বিভাগীয় কার্যালয়ের শোক দিবস পালন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে রূপালী ব্যাংক লিমিটেডের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপি কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল শোক র‌্যালি, রাজশাহী সিএন্ডবি মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, ডোনার ক্লাবের সহযোগিতায় ব্যাংক কর্মকর্তাদের স্বেচ্ছায় রক্তদান, চিকিৎসকদের সহযোগিতায় চিকিৎসা ও স্বাস্থ্যসেবা, আলোচনা সভা, কোরআন খতম, দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে মানসম্মত খাবার বিতরণ।

দিনব্যাপি অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ।

এ সময় বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. গোলাম নবী, রাজশাহী জোনের জোনাল ম্যানেজার ও উপমহাব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন, কর্পোরেট শাখা ও বিভাগীয় কার্যালয়ের নির্বাহীবৃন্দ, বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং রাজশাহী মহানগরস্থ রূপালী ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক, সামাজিক, মানবিক ও অর্থনৈতিক দর্শন নিয়ে আলোকপাত করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে আর্থিক খাতের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের একযোগে কাজ করার আহবান জানান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...